রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান

ভারতে সংক্রমণ ছাড়াল ২ লাখ ৬৪ হাজার, মৃত্যু তিনশোর ওপরেই

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

কঠোর বিধিনিষেধ, নিয়মিত ও বুস্টার ডোজের টিকাদান এবং কোভিড পরীক্ষার ওপর জোর দিয়েও ভারতে ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

ফলে দেশটিতে ব্যাপকভাবে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। শুক্রবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতেই দেশটিতে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২০২ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটি ছিল ২ লাখ ৪৭ হাজারের বেশি। অর্থাৎ একদিনেই ভারতে সংক্রমণ বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। দেশটিতে মোট সংক্রমণের হার ১৪ দশমিক ৭৮ শতাংশ।

সাপ্তাহিক সংক্রমণের হারও বেড়ে ১১ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৫ জন। এই নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনে।

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ৭৩ জন। ২২০ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যা। গত কয়েক সপ্তাহ আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা মোট আক্রান্তের ১ শতাংশেরও কম ছিল। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৮ শতাংশে। এছাড়া সুস্থতার হারও কমে ৯৫ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে করোনার পাশাপাশি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণও বাড়ছে ভারতে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩ জন। বৃহস্পতিবারের তুলনায় এই সংক্রমণ একদিনেই বেড়েছে ৪ দশমিক ৮৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর