মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

করোনা চিকিৎসায় ব্যবহার হওয়া অ্যান্টিবডি ককটেল আসলে কী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

গতবছর করোনায় আক্রান্ত হোন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তাকে অ্যান্টিবডি ককটেলের ডোজ দেওয়া হয়েছিল। সম্প্রতি ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হলে তাকে দেওয়া হয় মনোক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ। এছাড়াও ভারতের মন্ত্রী অরূপ বিশ্বাসকেও এই ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়েছে।

কিন্তু, এই ককটেল অ্যান্টিবডি আসলে কী? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে অ্যান্টিবডির মিশ্রণ, যা ভাইরাসের স্পাইক প্রোটিনের বিরুদ্ধে কাজ করে। এতে করে রোগীর শরীরে ভাইরাসের প্রভাব কমে যায়। যদিও বেসরকারি হাসপাতালে এই ককটেল অ্যান্টিবডি থেরাপি অত্যন্ত ব্যয়বহুল।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের বেলেঘাটা আইডি, শম্ভুনাথ পণ্ডিত, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ওপরে এই ককটেল থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছিল।

যদিও পর্যাপ্ত রোগী পাওয়া না যাওয়ায়, অ্যান্টিবডি ককটেলের অর্ধেকের বেশির মেয়াদ শেষ হয়ে যায়। এখন সে থেরাপিই প্রয়োগ করা হচ্ছে দেশটির করোনা আক্রান্তদের চিকিৎসায়।

এদিকে বাংলাদেশে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ০৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর