শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বিপিএল খেলতে আসছেন সিমন্স

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

সরাসরি সাইনিংয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান লেন্ডন সিমন্সকে দলে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের  ফ্র্যাঞ্চাইজি সিলেট সানরাইজার্স।

এক বিবৃতিতে সিমন্সকে অন্তর্ভুক্তির খবর জানিয়েছে সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষ। একাধিক কারণে এবারের বিপিএলে খুব বেশি বিদেশি তারকা ক্রিকেটদের উপস্থিতি কম। সেখানে সিমন্সের দলভুক্তি সিলেট সমর্থকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে।

প্লেয়ার্স ড্রাফটের আগে সিলেট দলে ভিড়িয়েছিল তাসকিন আহমেদকে। এছাড়া বিদেশি ক্যাটাগরিতে সরাসরি সাইনিং করা হয়েছিল শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, ওয়েস্ট ইন্ডিজ কেসরিক উইলিয়ামস ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে। যদিও চান্দিমালকে পাওয়া যাবে কিনা সে নিয়ে সংশয় আছে এখনো

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রামে হবে বিপিএলের ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৪টি।

সিলেট সানরাইজার্স-

সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা) ও লেন্ডন সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, সিরাজ আহমেদ , মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন এবং শফিউল হায়াত হৃদয়।

ড্রাফট থেকে বিদেশি: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর