শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কোভিড, নন-কোভিড দুই সেবাই চলবে মুগদা হাসপাতালে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

আবারও করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়তে শুরু করেছে। এরইমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা এসেছে রাজধানীর রোগীবহুল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও।

তবে অন্যান্য রোগীদের সংখ্যাধিক্য বিবেচনায় এখনই কোভিড ডেডিকেটেড হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত কোভিড, নন-কোভিড দুই সেবাই চলবে বলে জানানো হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।

তিনি বলেন, কোভিড আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। পাশাপাশি আমাদের হাসপাতালে নন-কোভিড রোগীদের চাপও বেশ। তাই এই মুহূর্তে কোভিডের পাশাপাশি নন-কোভিডটাকেও রান করাচ্ছি। আমরা এখনি পুরোপুরি কোভিড ডেডিকেটেড করতে চাচ্ছি না। কারণ আমরা বিশাল জনগোষ্ঠীকে সেবা দিতে চাচ্ছি।

ডা. নিয়াতুজ্জামান বলেন, কোভিড ডেডিকেটেড করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি নির্দেশনা আছে, তবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা আছে, যদি কোভিড পরিস্থিতি সেরকম তৈরি হয়ে যায়, যদি প্রচণ্ডভাবে আমাদের আঘাত করে এবং লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণ যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা আগের অবস্থায় ফিরে যাব। আর যদি সংক্রমণ একটি স্থিতিশীল অবস্থায় থাকে, তাহলে আমরা পাশাপাশি দুটোকেই চালিয়ে নেব।

পরিচালক আরও বলেন, করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি সময়ে যেহেতু এ হাসপাতাল ডেডিকেটেড কোভিড ছিল, এখন যদি সংক্রমণের মাত্রা অনেক বেশি বেড়ে যায়, তাহলে আমাদের আগের জায়গায় ফিরে যেতে হবে। এ জন্য আমরা প্রস্তুত থাকবো যেকোনো মুহূর্তেই অল্প সময়ে যেন কোভিডে ফিরে যেতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর