শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাংলাদেশ-দ.কোরিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তৈরি পোশাক ও টেক্সটাইলখাতে বাণিজ্য সুবিধা অর্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। 

রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিজিএমইএ পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিশাল সুযোগ রয়েছে।’

সাক্ষাতে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ, বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম ও সহ-সভাপতি মিরান আলী, দক্ষিণ কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লি জান গিউল প্রমুখ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের পথ প্রশস্ত করতে উভয় দেশ কীভাবে অর্থপূর্ণ সহযোগিতা দিতে পারে, তা নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রাষ্ট্রদূত লি জ্যাং-কিউনকে অনুরোধ করেন, তিনি যেন কোরিয়ার ব্যবসায়ীদেরকে বাংলাদেশে পশ্চাৎসংযোগ শিল্পে বিশেষ করে নন-কটন টেক্সটাইল খাতে বিনিয়োগে উৎসাহিত করার উদ্যোগ নেন।

আলোচনার সময় কোরিয়ার রাষ্ট্রদূত রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেডে) ভেতরে অবস্থিত পোশাক কারখানার জন্য নতুন বাজারে রফতানির বিপরীতে প্রণোদনা সুবিধা সম্প্রসারণের বিষয়টি নিয়ে কথা বলেন। ফারুক হাসান কোরিয়ার রাষ্ট্রদূতকে বিজিএমইএ অফিস পরিদর্শন এবং এশিয়ার দেশ দুটির মধ্যে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর