শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

একটি ভিডিও ক্লিপ তছনছ করে দিলো মধুমিতার জীবন!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

নতুন বিয়ে করেছেন মধুমিতা। স্বামীকে নিয়ে সুখের সংসার। একটি স্কুলে করেন শিক্ষকতা। সুদর্শনা বলে শিক্ষার্থীদের কাছে তিনি নায়িকার মতো। সবার কাছেই তার আলাদা কদর। কিন্তু আচমকা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার শারীরিক সম্পর্কের একটি ভিডিও। যার কারণে মুহূর্তেই তছনছ হয়ে যায় মধুমিতার জীবন।

কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের বাস্তব জীবনে নয়, এমনটা ঘটেছে ওয়েব সিরিজে। নাম ‘উত্তরণ’। রোববার (১৬ জানুয়ারি) প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। তাতেই পাওয়া গেল গল্পের এমন ইঙ্গিত। ট্রেলারটি শেষ হয়েছে একটি প্রশ্ন দিয়ে। তা হলো- ‘আপনার সঙ্গে যদি এমন হতো, আপনি কী করতেন?’

এই সিরিজটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি। এতে পর্ণা চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার। তার স্বামী অভির ভূমিকায় আছেন রাজদীপ গুপ্ত। এছাড়াও রয়েছেন স্বস্তিকা দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মিঠু চক্রবর্তী প্রমুখ। সিরিজটিতে সাইবার অপরাধের পরিণাম যেমন দেখানো হয়েছে, তেমনি নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য এক নারীর অদম্য লড়াইয়ের ঘটনাও থাকছে সমানতালে।

জানা গেছে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিরিজ। আগামী ২৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে সিরিজটি।

উল্লেখ্য, মধুমিতা সরকার মূলত টিভি সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার অভিনীত ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালটি বাংলাদেশেও তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। এরপর তিনি সিনেমায়ও কাজ করেছেন। তবে এটিই তার প্রথম ওয়েব সিরিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর