মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান শ্রীনগরে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় মুন্সীগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ শেরপুরে আবাদি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন তাড়াশ পৌরসভার অবকাঠামো উন্নয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে

মোশাররফ করিমের জন্য উড়ে এলেন কলকাতার নায়িকা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

গত বছরের নভেম্বরেই জানা গিয়েছিল, খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। সিনেমার নাম ‘বিলডাকিনী’। পরিচালনায় ফজলুল কবীর তুহিন।

তখন অবশ্য পরিকল্পনা ছিল, গত ডিসেম্বরে সিনেমাটির শুটিং হবে। এজন্য ১২ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা ছিল পার্নো মিত্রের। কিন্তু অভিনেত্রী করোনায় আক্রান্ত হওয়ার কারণে স্থগিত করা হয় শুটিং।

মাস খানেক বিলম্ব করে সম্প্রতি শুরু হয়েছে ‘বিলডাকিনী’র চিত্রায়ন। এক সপ্তাহ ধরে নওগাঁয় সিনেমাটির শুটিং চলছে। তাতে অংশ নিচ্ছেন মোশাররফ করিমসহ অন্যান্যরা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বাংলাদেশে এসেছেন পার্নোও। জানা গেছে, ঢাকায় নেমে সোজা নওগাঁয় চলে গেছেন তিনি।

এ বিষয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন জানান, পার্নো মিত্র এসে পৌঁছানোর পর একদিন তাকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। বুধবার থেকে তার ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা। কিন্তু নিজের সিদ্ধান্তেই মঙ্গলবার থেকে শুটিং শুরু করেন অভিনেত্রী।

জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ন হবে। এর মধ্যেই শুটিং সম্পন্ন হয়ে যাবে।

উল্লেখ্য, ‘বিলডাকিনী’ সিনেমাটি নির্মিত হচ্ছে নূরদ্দিন জাহাঙ্গীরের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল। অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

উল্লেখ্য, এর আগে পার্নো মিত্রকে বাংলাদেশের আরও একটি সিনেমায় দেখা গেছে। সেটার নাম ‘ডুব’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইরফান খানের বিপরীতে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর