শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বুধবার থেকে সুপ্রিম কোর্ট চলবে ভার্চুয়ালি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল (বুধবার) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হবে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেন।

দুটি বিজ্ঞপ্তিতেই বলা হয়, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বুধবার (১৯ জানুয়ারি) থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগ ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতি করোনায় আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। এদিকে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।

২২ সহকারী জজ করোনা আক্রান্ত, প্রশিক্ষণ বন্ধ ঘোষণা

রাজধানীর জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিউটে প্রশিক্ষণ নিতে এসে দেশের বিভিন্ন আদালতের ২২ জন সহকারী জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) করোনা আক্রান্ত হয়েছেন। ফলে অসমাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ প্রোগাম বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত ২২ জন সহকারী জজকে জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল করোনা আক্রান্ত

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর