মিজানুর রহমান সোহেল বাংগালী,লক্ষ্মীপুর:
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর বলেছেন,সমাজের কোথায় আজ ইসলাম নেই, সমাজের প্রতিটি সেক্টর আজ দুর্নীগ্রস্থ।এমনকি পারিবারিকবাবেও ইসলাম উপেক্ষিত। ইসলামের পুর্নাঙ্গ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রের প্রত্যেক সেক্টরে পুর্নাঙ্গ
ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।দ্বীনের দাওয়াত সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে।তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি তেমন ভাল নেই। দুর্নীতি দুঃশাসনের কবলে প্রিয় বাংলাদেশ আজ আক্রান্ত। এর মুল কারন হচ্চে মানুষের মধ্যে আল্লাহর ভয় নেই।যার অন্তরে আল্লাহর ভয় থাকবে,সেই কোন দিন দুর্নীতি -অন্যায় অভিচার জুলুম নির্যাতন করতে পারেনা। তিনি সবাইকে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার আহবান জানান।আল্লাহ তায়ালার ভয় অন্তরে স্থাপন করতে হলে আল্লাহওয়ালাদের সান্যেধ্যে যেতে হবে। তাহলে সমাজে শান্তি ফিরিয়ে আসবে। গত ১০-১১ ও ১২ফেব্রুয়ারী রোজ বৃহঃ,শুক্র ও শনিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট সংলগ্ন আউলিয়ানগর আতহারুল উলুম মোহাম্মাদীয়া মাদরাসা ময়দানে তিনদিন ব্যাপী তালিমী ইজতেমায় মুনাজাত পূর্বে আখেরী বয়ানে তিনি এসব কথা বলেন। চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগরের আহবানে দিবারাত্রি চব্বিশ ঘণ্টার এই ইজতেমায় প্রচুর পরিমাণ লোক উপস্থিত হয়েছেন।দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রচুর সংখ্যক মুসল্লী তিনদিন ধরে এ ইজতেমায় অবস্থান করে বিষয়ভিত্তিক আলোচনা,জিকির আজকার ও আমলের প্রশিক্ষণ নেন। দেশের খ্যাতিমান ও ওলামায়ে কেরাম মুল্যবান বয়ান করেন।
এবার করোনা মহামারীর কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ইজতেমা সম্পুর্ন করেন।শনিবার রাতে আখেরী বয়ান ও মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয়।এতে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম-পীর মাশায়েখরা বয়ান করেন।
মাহফিলের শেষদিন বাদে জহুর বয়ান করেন সারাবাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতী মুস্তাকুন্নবী।এছাড়া আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের খলিফা সহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা বয়ান করেন।মুনজাতে মুসলিম উম্মাহর কল্যান কামনা, করোনা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। রবিবার সকালে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়।