শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, দেশের ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বিদ্যমান রয়েছে। এগুলোর মধ্যে এবার ৪২টি অনার্সে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তবে গুচ্ছবদ্ধ পরীক্ষা নিচ্ছে ৩২টি বিশ্ববিদ্যালয়। গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এ পদ্ধতির পরীক্ষার অধীনে ছিল। এবার আরও তিনটি যুক্ত হয়েছে।

এসব বিশ্ববিদ্যালয় মোট তিনটি গুচ্ছে থাকবে। এগুলো হচ্ছে- সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) এবং কৃষি ও প্রকৌশল। জিএসটি গ্রুপে ২২টি বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং ৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবার আলাদা দুই গুচ্ছে পরীক্ষা নেবে।

শুক্রবারের বৈঠকে কৃষি গুচ্ছে তারিখ ঠিক হয়নি। তবে সেপ্টেম্বরে এ পরীক্ষা নেওয়া হতে পারে। জিএসটি গ্রুপের পরীক্ষা বিজ্ঞান, মানবিক এবং বিজনেস স্টাডিজের শিক্ষার্থীদের জন্য মোট তিনটি পরীক্ষা হবে। তারিখগুলো হচ্ছে- ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর। প্রকৌশল গুচ্ছের পরীক্ষা ৬ আগস্ট।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ মে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১২ আগস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫-২৭ আগস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬-২৫ আগস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩১ জুলাই থেকে ১১ আগস্ট, বুয়েটে ৪ থেকে ১৮ জুন পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে ৩ জুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর