বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

নেতৃত্বে আসছে বড় পরিবর্তন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

বিশেষ সংবাদদাতা: করোনার ধকল কাটিয়ে এবার সংগঠন গোছানোয় ব্যস্ত হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত দুই বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে মরিয়া দলটির নেতারা। এরই মধ্যে জেলা-উপজেলা সফর করে তৃণমূল চাঙা করছেন তারা। টার্গেট সারাদেশে দলের শাখা সম্মেলন শেষ করে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠান। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার করা।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দুর্বল হতে থাকে করোনাভাইরাস। স্বাভাবিক হতে থাকে জনজীবন। এরই মধ্যে সাংগঠনিক কাজে মনোনিবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির বিভাগীয় সাংগঠনিক টিমের তৎপরতা চোখে পড়ার মতো। টিম এরই মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে সফর করছে। বেশ কিছু জেলায় সম্মেলন, বর্ধিত সভা ও কমিটি করা হয়েছে। কিছু জেলা আওয়ামী লীগের নেতৃত্বের কোন্দল নিরসনে উভয়পক্ষের সঙ্গে কেন্দ্রীয় টিম বসে আলাপ-আলোচনা করেছে, নানা দিক নির্দেশনা দিয়ে শাখা সম্মেলন আয়োজনের তাগিদ দিচ্ছেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, তাদের টার্গেট স্বল্প সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করা। এজন্য তারা তৃণমূলে সফর করছেন। যথাসময়ে সম্মেলন হবে এবং আওয়ামী লীগ নতুন নেতৃত্ব পাবে বলেও তাদের বিশ্বাস।

তবে তড়িঘড়ি করে কেন্দ্র থেকে কোথাও সম্মেলন, কোথাও বর্ধিত সভা বা সমাবেশ করে কমিটি গঠনের বিপক্ষে তৃণমূল। তারা বলছেন, ‘এগুলো তো সম্মেলন হচ্ছে না। সমাবেশ করে কমিটি দেওয়া হচ্ছে। নেতৃত্ব নির্বাচনে প্রাধান্য পাচ্ছে জেলা সভাপতি-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা। তৃণমূলের কর্মীদের মতামত তো নেওয়া হচ্ছে না।’

তৃণমূলের নেতারা মনে করছেন, ‘এই প্রক্রিয়ায় ত্যাগীরা মূল্যায়ন পাচ্ছেন না। দল ক্রমশ দুর্বল হচ্ছে।’

গত কয়েকদিনের মধ্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা, বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা, পিরোজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা ও বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাসহ কিছু শাখায় কেন্দ্রীয় নেতাদের বিচরণ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর