শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিনোদন প্রতিবেদক: দেড় দশকের পেশাদার সংগীতজীবনে লোক ধাঁচের গান আগেও গেয়েছেন কিশোর। তবে সংখ্যায় কম। বাংলা নববর্ষে নতুন আরেকটি লোক ধাঁচের গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। কিশোরের ভাষায়, ‘এটি পুরোপুরি মডার্ন ফোক। এমন গান আগে গাইনি কখনো।’
‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের এই গানের কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু আর সুর করেছেন কুমার বিশ্বজিৎ। গানটির ভিডিও চিত্রে বিশেষ অতিথি হিসেবে কুমার বিশ্বজিৎ অংশও নিয়েছেন। ভিডিও চিত্র নির্মাণ করেছেন আরাফাত সেতু।

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে, একই এলাকায় জন্ম ও বেড়ে ওঠা এ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক কিশোরের। ছোটবেলা থেকেই কুমার বিশ্বজিৎ দ্বারা ভীষণ অনুপ্রাণিত কিশোর। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লেখানোর পর বিচারক হিসেবেও পান কুমার বিশ্বজিৎকে। পরিচয়টা বিচারক ও প্রতিযোগী হিসেবে হলেও দ্রুত সময়ে সেটি গড়ায় পারিবারিক আবহে। জানাজানি হয়ে যায়, কুমার বিশ্বজিৎকে আদর্শ হিসেবেও মানেন কিশোর। একটা পর্যায়ে কুমার বিশ্বজিতের স্নেহধন্য হয়ে ওঠেন কিশোর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর