শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

এবার জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিবেদক: করোনার সংক্রমণের কারণে গত দুই বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরীক্ষা হয়নি। চলতি বছরও  জেএসসি ও জেডিসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম।

এ বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমাদের অনেকগুলো লজিস্টিক বিষয় দেখতে হবে। এ বছরের এসএসসি জুন মাসে এবং এইচএসসি আগস্ট মাসে হওয়ার কথা। এইচএসসি আগস্টে হলে আমাদের কাছে এখনো যা মনে হচ্ছে জেএসএসি-জেডিসি পরীক্ষা হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে। কারণ শিক্ষাবোর্ডগুলো এসএসসি-এইচএসসি পরীক্ষা ও ফলাফল নিয়ে যে রকম ব্যস্ততায় থাকবে

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিকেরা জানতে চান তাহলে আমরা বলতে পারি এবার জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না। জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্তটি নেওয়া হয়নি। আর কিছুদিন দেখে, তারপর সিদ্ধান্ত হবে। সামনে এসএসসি-এইচএসসি পরীক্ষা আছে, লজিস্টিক বিষয়গুলো দেখে যদি মনে হয়, কষ্ট হলেও পারা যাবে, সে ক্ষেত্রে হয়তো নেওয়া যাবে। তবে আরও এক-দেড় মাস সময় নিয়ে এই সিদ্ধান্ত নিতে চান বলে জানান শিক্ষামন্ত্রী।

নতুন শিক্ষাক্রমেও জেএসসি পরীক্ষার কথা নেই, যা ২০২৩ সাল থেকে কার্যকর হবে। আবার গত দুই বছরও এ পরীক্ষা নেওয়া হয়নি। এ অবস্থায় এক বছরের জন্য এই পরীক্ষা নেওয়া কতটা জরুরি বলে মনে করেন? এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, সেই অর্থে খুব যে জরুরি তা হয়তো নয়। তারপরেও পরিস্থিতিটি বিবেচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। দ্রুততম সময়ে এ সিদ্ধান্ত জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর