বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

বঙ্গাব্দ ১৪২৯ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে–বিদেশে বসবাসরত বাংলা ভাষাভাষীর জন্য দেওয়া নববর্ষের শুভেচ্ছাবার্তায় তিনি এ আহ্বান জানান। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমন্ত্রী বলেন, যে ভাষার জন্য বাঙালিরা প্রাণ দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মাটির মায়ায় দেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে জীবন উৎসর্গ করেছেন, সেই ভাষা ও মাটির সংস্কৃতি ও ঐতিহ্য বুকে ধারণ করার মধ্যেই জাতির আত্মিক উন্নয়ন নিহিত।

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ করোনাভাইরাস মহামারিকে সফলভাবে মোকাবিলা করেছে। মহামারির মন্দার মধ্যেও বিশ্বে তৃতীয় সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আমরা বিশ্বে এক অনন্য উদাহরণ তৈরি করেছি।’

জাতির উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর