শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কমলনগরে ১৫ জেলের কারাদণ্ড

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
 মিজানুর রহমান সোহেল বাংগালী,লক্ষ্মীপুর: মেঘনানদীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরের কমলনগরের ১৫ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেয়া হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস জানান, জাটকা সংরক্ষনে উপজেলা মৎস্য  দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ পুলিশ মেঘনা নদীতে যৌথ অভিযানে নামে। এসময় ১৭ জন জেলে, ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪৫ কেজি মাছ আটক করা হয়। পরে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৮ জন কে ১০ দিন, ৭ জনকে ১৫ দিন করে কারাদন্ড দেন। অপর দুইজনকে শারীরিক অবস্থা বিবেচনায় ছেড়ে দেয়া হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- ভোলার বাসিন্দা মো. ফারুক, মো. আলা উদ্দিন, মো. পারভেজ, মো. ফারুক, আব্বাছ, বুলবুল আহমেদ, সাহাবুদ্দিন, বেল্লাল, আনোয়ার, হারুন, হেলাল ও লক্ষ্মীপুর সদরের চররমনীর বাসিন্দা জামাল, আখতার ফয়সাল ও সোহেলসহ ১৫ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন,আমাদের ইলিশ সম্পদ আমরা সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা ক্রয়-বিক্রয় ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ।তাই এব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর