শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

এফবিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে জেসিআই প্রেসিডেন্টের সাক্ষাৎ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ২০২২-এর প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলো।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সে সময় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২২ ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। বৈঠকে এফবিসিসিআই প্রেসিডেন্ট ও জেসিআই প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। দুই সংগঠন একসঙ্গে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করে।

জেসিআই প্রেসিডেন্ট ও ভেনিজুয়েলার নাগরিক আর্জেনিস অ্যানগুলো বলেন, ‘জেসিআই বাংলাদেশের তরুণ সদস্যরা সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখছেন। এফবিসিসিআই ও জেসিআই বাংলাদেশের তরুণ নেতৃত্ব একসঙ্গে কাজ করলে বাংলাদেশের উন্নয়নে দারুণ ভূমিকা রাখবে।’

এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব ঘটবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের সমন্বয়ে। এর সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে আমাদের তরুণ উদ্যোক্তাদের প্রস্তুত হতে হবে। আর এ ক্ষেত্রে জেসিআই বাংলাদেশ ভূমিকা রাখতে পারে।’

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জেসিআইয়ের কার্যক্রম আমরা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। আশা করছি খুব শিগগিরই জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ দেশের তরুণদের কণ্ঠে পরিণত হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক আমজাদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট টু ২০২২ জেসিআই প্রেসিডেন্ট কিতামুরা মারি, জেসিআই বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালেহীন এফ নাহিয়ান, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল জেনারেল লিগ্যাল কাউন্সেল ইমরান কাদির ও পরিচালক মো. আশিকুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর