শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

ঘোষণা ছাড়াই বসেছে নেমপ্লেট, আইনজীবীদের মধ্যে হাতাহাতি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ছাড়াই কার্যনির্বাহী কমিটির সবগুলো পদে নেমপ্লেট বসানো হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাতে নেমপ্লেট লাগানোর পর থেকে ফেসবুকে শুরু হয় দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি পোস্ট।

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নেমপ্লেট লাগানোদের ‘নির্বাচিত’ বলে ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অনেকেই নেমপ্লেট লাগানোকে স্বৈরাচারী কায়দায় রাতের অন্ধকারে পদ জবরদখল বলে ফেসবুকে সোচ্চার হয়েছেন।

পরদিন বুধবার (১৩ এপ্রিল) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ছাড়াই কার্যনির্বাহী কমিটির সাঁটানো নেমপ্লেট অপসারণ করতে গেলে আওয়ামী লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক। একপর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এ সময় উভয় পক্ষের ১০-১৫জন আহতের ঘটনা ঘটে। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের দ্বিতীয় তলায় সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনের এমন ঘটনা ঘটে।

নেমপ্লেট অপসারণ করতে আসা আওয়ামীপন্থি আইনজীবীরা বলেন, বিএনপি-জামায়াতের আইনজীবীরা ফলাফল ঘোষণা ছাড়াই মঙ্গলবার রাতের আঁধারে নেমপ্লেট সাঁটিয়ে দেয়। আমরা আজ তা অপসারণ করতে গেলে তারা আমাদের ওপরে হামলা করে। আমাদের নারী আইনজীবীসহ বেশ কয়েকজন তাদের হামলায় আহত হয়। আমাদের এক নারী সহকারী অ্যাটর্নি জেনারেল মলিকে মারধর করে আহত করা হয়।

তারা আরও বলেন, ফলাফল ঘোষণা ছাড়া নেমপ্লেট সাঁটিয়ে তারা আইনবহির্ভূত কাজ করেছেন।

অপরদিকে, বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, গত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ। ওই কমিটির লোকজনও রুমগুলো খালি করে দিয়েছেন। যারা পাস করেছেন তাদের নেমপ্লেট লাগানো হয়েছে। কিন্তু তারা অযাচিতভাবে হাতুড়ি দিয়ে নেমপ্লেটগুলো ভেঙে ফেলে। আমরা বারণ করতে গেলে আমাদের ওপরে তারা অতর্কিত হামলা করে। আয়শা নামের আমাদের এক আইনজীবীকে বেধড়ক মারধর করে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর