বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

ম্যানেজিং কমিটির নির্বাচনে হেরে বিজয়ী সদস্যকে পিটিয়ে হত্যা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মো. শাহ আলম হাওলাদার স্কুলটির ম্যনেজিং কমিটির নির্বাচনে গত সোমবার ভোটে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। তিনি একই ইউনিয়নের স্থান সিংহপুর গ্রামের প্রয়াত খালেক হাওলাদারের ছেলে।
নির্বাচনে জয়ের পর দিন মঙ্গলবার রাতে গ্রামের বাড়ির কাছে শাহ আলম ও ছেলে রাকিব একই এলাকার নির্বাচনী প্রতিপক্ষের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আহত অবস্থায় বাবা ও ছেলেকে জেলা সদর

হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাকিব অভিযোগ করে বলেন, একই বাড়ির চাচা সম্পর্কের মামুন, নিলু ও হিরু কয়েকদিন আগে থেকেই তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। পরে নির্বাচনে হেরে পরদিন সন্ধ্যায় বাড়ির কাছে মহড়া দেয়। রাতে মামুন, নিলু ও হিরুর নির্দেশে একই এলাকার সয়সাল, রাসেল ও রানাসহ আরও কয়েকজন তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় রাকিবের ওপর হামালা চালায়। কাছাকাছি দোকান থেকে ছুটে এসে বাবা শাহ আলম ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা শাহ আলমকে মারধর করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে শাহ আলম মারা যান।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ কান্তি সুতর জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে শাহ আলম নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যু নির্বাচনী সহিংসতা বলে মনে হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এস.কে বড়াল জানান, শাহ আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে অনুমান করা যাচ্ছে না।

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর