শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

লক্ষ্মীপুরের দিঘুলী ইউনিয়নে কাতার প্রবাসির ঘরে ডাকাতি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

 ওমর সানি রুবেলঃ

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৩ নং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খাগুরিয়া গ্রামে রোসামিয়া চেয়ারম্যান বাড়িতে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ২১ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় কাতার প্রবাসি রাসেলে ঘরে ৬/৭ জনের অস্ত্রসস্ত্রে সজ্জিত একদল ডাকাত ঘরে প্রবেশ করে পরিবারের শিশুদের জিম্মি করে নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ৪ টি মোবাইল সেট ৪ টি টর্চ লাইট নিয়ে যায়। এসময় আইনের আশ্রয় নেয়া হলে মেয়ে শিশুকে অপহরণ করে হত্যা করা হবে বলে প্রবাসির স্ত্রী রাবিনাকে শাসিয়ে যায় ডাকাত দল। এর পূর্বেও এই ঘরে তিন বার ডাকাতি করে। পরিবারটি বর্তমানে নিরাপত্তা হীনতায় ভূগছে। গৃহবধূ রাবিনা জানান, আমরা বারবার ডাকাতির শিকার। মনে হয় কেউ পরিকল্পিত ভাবে এই কাজ করছে। ঘটনাস্থলে দাসের হাট ফাঁড়ি থানার পুলিশের এস আই মনিরুল ইসলাম এসে পরিদর্শন করেছেন। এই বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলে উদ্দিনকে ফোন করলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে কেউ থানায় অভিযোগ দেয়নি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর