শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

তাসলিমার ভয়ংকর হামলায় ঝর্ণা গুরুতর আহত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামূ কর্তৃক তালাক প্রাপ্ত আকলিমা ও তার মেয়ে জুঁইের ভয়ংকর হামলায় মারাত্মক আহত হয়েছে ঝর্ণা আক্তার।

আহত ঝর্ণা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন ৮ নং করপাড়া ইউনিয়নের আজমপুর গ্রামের মোস্তফা ডাক্তার বাড়ীর পল্লী চিকিৎসক আঃ রশীদের স্ত্রী।
সরেজমিনে গিয়ে জানা যায়, আকলিমার শিশু মেয়ে রশিদের ঘর থেকে দা নিয়ে রশিদের ভাই ইব্রাহিমের আখ ক্ষেত থেকে আখ কাটে।
বিষয়টি রশিদের বউ ঝর্ণা তার শশুর শাশুড়ী কে জানালে আকলিমা ও তার মেয়ে জুঁই ক্ষিপ্ত হয়ে ঝর্ণার উপর হামলা করে।
এক পর্যায়ে ঝর্ণার মাথা পাঠিয়ে পেলে, শরীরের বিভিন্ন স্থানে কামড়ে পিটিয়ে মারাত্মক জখম করে।
পরে বাড়ির লোকজন এসে ঝর্ণাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া পর উন্নত চিকিৎসা সিটিস্ক্যান ও আল্ট্রা করার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
বাড়ির লোকজন নাম প্রকাশে অনিচ্চাসত্বে বলেন, আকলিমার আচার ব্যবহার অত্যন্ত বাজে। এসব কারনে তার প্রবাসি স্বামী জাকির তাকে তালাক দেয়।
তালাক দেওয়ার পরেও সে চলে না গিয়ে তার সাবেক স্বামীর ঘরে বসবাস করে।
প্রবাসি স্বামী দেশে এসে তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এদিকে আহত ঝর্ণার স্বামী আঃ রশিদ জানান, আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। আকলিমা উল্টো ফাঁড়ি থানায় অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করছে।
ন্যায় বিচারের আশায় আমি ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছি, যাহার নং সি আর ২৭২/২২
অভিযুক্ত আকলিমা জানায়, ঝর্ণার সাথে আমার মেয়ে জুঁইয়ের হাতাহাতি হয়, আমি ছুটাতে গেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর