শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নড়াইলে পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্বাবধানে এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অহিদুর রহমান সুজনকে (৩৬) গ্রেফতার করেন। সে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে।
এছাড়াও ডিবি পুলিশের এসআই মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কালিয়া উপজেলার পার বিষ্ণপুর এলাকা থেকে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. লাহু শেখকে গ্রেফতার করেন। মো. লাহু শেখ (৩০) কালিয়া উপজেলার পার বিষ্ণপুর গ্রামের মৃত তানশেন শেখের ছেলে। সে জিআর-১১৫/২০ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
নড়াইল সদর থানার এএসআই আনিস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার ঘোড়াখালি এলাকা থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাজী আলী আহমেদকে গ্রেফতার করেন। কাজী আলী আহমেদ (৩৫) নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারিপাড়া গ্রামের কাজী গোলজারের ছেলে। সে সিআর-৩১/১৬ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
নড়াইল রুপগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতার করেন।
এছাড়াও নড়াইল জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার ৮জন আসামীকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর