শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

নগরকান্দা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন এডভোকেট মোহাম্মদ জামাল হোসেন মিয়া

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩

 সোহেল আহমেদ :

অদ্য ৮ মে, ২০২৩খ্রি:  ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। ৬ মে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠানো ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জামাল হোসেন মিয়াকে এ দায়িত্ব প্রদান করা হয়। জামাল হোসেন মিয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেছেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া সরকারি চাকুরিতে যোগদান করার কারণে দলের সাধারণ সম্পাদক এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সম সাময়িক সময়ে যা এক বিশাল সাংগঠনিক শূন্যতার শামিল। চিঠিতে আরও উল্লেখ করেছেন, দলের গঠনতন্ত্র মোতাবেক এই শূন্য পদে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে পরবর্তী সম্মেলনের পূর্ব পর্যন্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর