শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পুষ্পধারা প্রপাটিজ অবৈধ ভাবে ড্রাম ট্রাকে দিয়ে ফসিল জমি ভরাট করছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ
শ্রীনগরে ষোলঘর ইউনিয়নের কেয়াটখালীতে পুষ্পধারা এলাকায় প্রকাশ্যে চলছে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে বালু ভরাট। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা ড্রাম ট্রাক দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বালু নামিয়ে খাল, কৃষিজমি ও নিম্নাঞ্চল ভরাট করছে।উপজেলা উপজেলা প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা থাকার পরও তাদের কর্মযজ্ঞ চলমান।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে এ অবৈধ বালু বাণিজ্য। ড্রাম ট্রাকের গর্জন আর ধুলোবালিতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাছাড়া নির্বিচারে ভরাটের কারণে এলাকার জলাবদ্ধতা ও পরিবেশগত ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় জানান,প্রশাসনের উপস্থিতি টের পেলেই এক-দু’দিন ট্রাক বন্ধ থাকে। পরে আবার আগের মতোই চলছে। যেন প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দাপটের সঙ্গে চলছে অবৈধ বালু ব্যবসা।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)গোলাম রাব্বানী সোহেল বলেন, অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

তবে এলাকাবাসীর দাবি, শুধুমাত্র সাময়িক অভিযান নয়, প্রশাসনের নিকট একটাই দাবি এ অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর