শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

হাসিনার ফাঁসির রায়ে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রায় ঘোষণার খবর শুনে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট থেকে একটি মিছিল বের হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শ‌ওকাত আলী।

মিছিলে শিক্ষার্থীরা ‘এ মুহূর্তে খবর এলো খুনি হাসিনার ফাঁসি হলো’, ‘দিল্লি থেকে ঢাকায় আন, ফাঁসিতে ঝুলিয়ে দাও টান’, ‘আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত করে তোলে শহীদ আবু সাঈদ চত্বর।

বেরোবি শিক্ষার্থী ও আবু সাইদের সহযোদ্ধা মো. রহমত আলী বলেন, এই রায় আমাদের ছাত্র জনতার জয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে অতি দ্রুত এই খুনিদের দেশে নিয়ে এসে এই রায় কার্যকর করা হোক। তবে আমাদের ছাত্র-জনতার সংগ্রাম সফল হবে।

আরেক সহযোদ্ধা আহমাদুল হক আলবীর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছে তাকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ফাঁসির কাসটে ঝুলানো হয় তবুও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না। তার নিজের গড়ানো ট্রাইব্যুনালে বিগত সময়ে যে বিচারক হত্যাকাণ্ড চালিয়েছে সেই প্রতিষ্ঠানে আজকে তার ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা উচ্ছ্বসিত আমরা আরো বেশি খুশি হব যখন তাকেসহ এই খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শ‌ওকাত আলী বলেন, জনগণের পাশে না দাঁড়িয়ে তার বিপরীতে গিয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সাবেক সরকার প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজ তার ফাঁসির রায় এসেছে। এর মাধ্যমে সামনে যারা সরকার প্রধান হবে তাদের নিজেদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর