বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

শ্রীনগরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক-
শ্রীনগরে মব সৃষ্টি করে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক ফরহাদ হোসেন জনির ওপর হত্যাচেষ্টা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে শ্রীনগরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিথ্যে অভিযোগ সৃষ্টি করা হয়েছে, যা শুধু একজন ব্যক্তিকে নয় পুরো গণমাধ্যমকেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা। তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন গণতন্ত্রের জন্য হুমকি। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে বাধা দিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আশ্রয় নেওয়া খুবই দুঃখজনক।

বক্তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম কামাল, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল,সহ সভাপতি শাজাহান খান,প্রচার সম্পাদক নাজমুল খান সুজন,কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আছলাম,বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন(বসকো)এর মহাসচিব ফয়সাল হাওলাদার,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আনিসুর রহমান নিলয়,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির
সহ সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাইউম মাইজভান্ডারি,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক মেহেদী সুমন,লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোস্তাকিম আহমেদ আলিফ, মুন্সীগঞ্জ জেলা ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নবিন, পিংকি রহমান,
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কার্যকরি সদস্য জাকির লস্কর, কোষাধ্যক্ষ মান্নান সিদ্দিকী,আমার দেশ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অপু হোসেন লোকমান, সাফিন আহমেদ, মুন্সিগঞ্জের বার্তার শ্রীনগর উপজেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ সিগবাতুল্লাহ বিদ্যুত, দৈনিক বাংলার বার্তার প্রতিনিধি মিঠু আহাম্মেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের গনমাধ্যমকর্মীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর