শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

খুলনায় কিলিং মিশনে অংশ নেওয়া এজাজ আটক, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : খুলনায় আদালত চত্বরে সংঘটিত আলোচিত ডাবল মার্ডার মামলায় কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নিস্তার আহমেদ।

এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার রূপসা উপজেলার আইচগাতি এলাকা থেকে এজাজুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ফারুক হোসেনের ছেলে এবং খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। এজাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ এর অধিনায়ক জানান, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) কে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও বিশ্লেষণের মাধ্যমে কিলিং মিশনে অংশ নেওয়া সাতজনকে শনাক্ত করে।

তিনি আরও বলেন, খুলনা মহানগরীতে গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, শক্তিমত্তা প্রদর্শন, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি এবং চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে চলমান দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে ফেরার সময় রাজন ও হাসিবকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর হামলার আশঙ্কায় নিহতদের পরিবার মামলা করতে অস্বীকৃতি জানালে পুলিশ বাদী হয়ে দুদিন পর একটি হত্যা মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর