বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মো: লুৎফর রহামান (খাজা শাহ্): কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন বিএনপি নেতা মো. মোস্তাক মিয়া। গত রোববার বিকালে সরকারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মোস্তাক মিয়া কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। সন্ধ্যায় তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা বিভাগীয় বিএনপির দলীয় সূত্রে জানা যায়, মোস্তাক মিয়া দলের একজন নিবেদিতপ্রাণ। বিগত বহু বছর যাবৎ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। কুমিল্লা সাংগঠনিক বিভাগে বিএনপিকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি অনেক পরিশ্রম করেছেন।

এ বিষয়ে মোস্তাক মিয়া বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যে দায়িত্ব তিনি অর্পণ করেছেন আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে চাই। তিনি বলেন, জীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। কখনো কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় রাজনীতি করিনি। এ পর্যায়ে এসে দল আমাকে যে সম্মান করেছে আমি তার জন্য দলের কাছে এবং দলের চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর