সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয় নি :জন্ম মাটিতে ডাঃশফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে চেয়ার দখলে পলাতক চেয়ারম্যানের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক

আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয় নি :জন্ম মাটিতে ডাঃশফিকুর রহমান

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ইন্জিঃমোঃমিজানুর রহমান,

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃশফিকুর রহমান এমপি বলেন আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয় নি এটা চলমান যতদিন পর্যন্ত সমাজে মানুষের অধিকার প্রতিষ্টিত না হয়েছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। সোমবার দুপুরে নিজ গ্রাম ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন।
এ সময় সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন সচেতন—জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে তা প্রতিহত করা হবে।
জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ চলছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। এত মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কীভাবে খুঁজে পাবেন?—প্রশ্ন তোলেন তিনি।

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকলেও আমরা মেনে নিয়েছি, যেন দেশ অচল না হয়। কিন্তু আপনারা যদি সঠিক ধারায় না ফেরেন, তাহলে সারাদেশের মানুষ—এই জুলাই যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না।
সরকার প্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, সে বাড়িতে আমি থাকব না। দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় কাজে—বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্যই সেটি ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের মুখে শুনতে চাই—বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করব, সমর্থন করব। কিন্তু জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করব, প্রয়োজন হলে প্রতিহত করব।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির আহমেদ, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক সহস্রাধিক মানুষ এতে অংশ নেন এবং আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর