মো: লুৎফর রহমান (খাজা শাহ্): রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। গত শনিবার সন্ধ্যা ৭টা ২৫মিনিট সময় কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে এই প্রথমবারের মত দলীয় কার্যালয়ে আসেন তিনি। দলের চেয়ারম্যানের আসবেন জেনে দুপুর আড়াইটা থেকে নেতা-কর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। বিকেল সাড়ে ৪: ৩০ মিনিট থেকে নয়াপল্টনের সড়কে মানুষের ঢল নামে। নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ স্লোগানের মুখর করে রাখে পুরো এলাকা। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেলে দলীয় কার্যালয় এলাকায় নেতা-কর্মীদের ব্যাপক সমাগম ঘটে। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন।
সরজমিনে দেখা গেছে, পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সড়কের দুই পাশে এবং সড়কের আইল্যান্ডের ওপরে অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের কারও কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখাযায়। এ সময় তারা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দেন।
অপরদিকে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতেও দেখা গেছে। নেতা কর্মীদের ভিড়ের কারণে নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে কোনোরকমে এক লাইনে গাড়ি চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।পুলিশ-বিজিবি সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নব অভিযান এর সহকারী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহযোগী সম্পাদক মো: লুৎফর রহমান খাজা শাহ্ কে জনান ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দীন আহমেদ সহ সারা দেশ থেকে বাচাই কৃত ৪৬ জন সংসদ সদস্যর সাথে গতকাল শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক করেন। সূত্র মতে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত অপর এক বৈঠকে মূলত দল পুনর্গঠন ও সরকারের নেয়া বিভিন্ন উদ্দ্যেগের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে দলকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয় কার্যক্রম করার জন্য উপস্থিত নেতা কর্মীদের আহবান জনান প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।