শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ও ৩০ এপ্রিল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্):  ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার অ্যাসোসিয়েশন) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার ৩০ মার্চ সকালে সমিতির মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই তফসিল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ প্রতিবেদক দৈনিক নব অভিযানের সহকারী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহযোগী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে জানান ।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণ করা হবে। তারপর ৮ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৯ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

অপরদিকে ১২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ঐ দিনেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের আগে আগামী ২৬ এপ্রিল প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

সবশেষে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৯ ও ৩০ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর