শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ): ডি এম পি বংশাল থানার অফিসার ইনচার্জ এ কে এম মাহফুজুল হকের নেতৃত্বে এস আই মোঃ খায়রুল আলম এক ঝটিকা অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণের চেইন, চেক বই ও দলিল উদ্ধার করতঃ শেখ জালামিন (৩৪) ও মাধব চন্দ্র ধর (৪০) কে গ্রেফতার করেছে। বংশাল থানার মামলা নং ১ তাং ১/৪/২৬ ইং ধারা ৪৬১/৩৮০ সূত্রে জানা যায় থানাধীন ৩৯/৩৯ মক্কা দুলারী টাওয়ারস্থ লিফট ৭ এর ৭ এ ইউনিটের বাসার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম সোহান (৩৫) তার বাসার সাবলেট ভাড়াটিয়া শেখ জালামিনকে বাসায় রেখে গত ২৫/০৩/২০২৬ ইং তারিখে পরিবার সহ চাঁদপুর তার বোনের শ্বশুড় বাড়ির অনুষ্ঠানে বেড়াতে যায়। অতঃপর ২৭/০৩/২০২৬ ইং তারিখ বিকাল ৪ টা ১০ মিনিট চাঁদপুর থেকে বাসায় ফিরে দেখে তার রুমের দরজার তালা ভাঙ্গা এবং ওয়ারড্রপ , আলমারীর তালা ভাঙ্গা। খোঁজাখোজি করে ওয়ারড্রপে রাখা নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণের চেইন ৩টি, স্বর্ণের রুলি ৪টি, আলমারিতে রাখা স্বর্ণের আংটি ৪টি, নাকফুল ৪টি ,স্বর্ণের ছোট চেইন ২টি,স্বর্ণের কানের দুল ১ জোড়াসহ মোট ১১ ভরি ২ আনা রক্ষিত স্বর্ণালঙ্কার নাই। যার বাজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। এছাড়া আলমারীতে রাখা বাদীর ফ্ল্যাটের দলিল ,ইসলামী ব্যাংকের চেক বই, ব্যবসায়ী কাগজ পত্র ও একটি ঙঢ়ঢ়ড় স্মার্ট মোবাইল ফোন না পেয়ে মোঃ সাইফুল ইসলাম সোহান (৩৫) বংশাল থানায় অভিযোগ দায়ের করিলে থানার অফিসার ইনচার্জ এ কে এম মাহফুজুল হকের নেতৃত্বে এস আই মোঃ খায়রুল আলম অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামী শেখ জালামিন কে ২৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন , চেক বই ও দলিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শেখ জালামিনকে জিজ্ঞাসা বাদে তার দেওয়া তথ্য মতে তাঁতীবাজারস্থ শরীফ জুয়েলার্স থেকে ৮ আনা ৪ রতি ওজনের চোরাই স্বর্ণের চেইন উদ্ধার করে ম্যানেজার মাধব চন্দ্র ধরকে গ্রেফতার করা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গতকাল এক সাক্ষাতে এ প্রতিবেদক দৈনিক নব অভিযানের সহকারী সম্পাদক ও বাংলাদেশের মুখ পত্র ডট কম এর সহযোগী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) কে জানান এ ব্যাপারে গ্রেফতারকৃতদের কে নিয়ে বাকী চোরাই মালামাল ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর