বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 মো: লুৎফর রহমান (খাঁজা শাহ্)  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে তিন সাংবাদিক হেনস্তা ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় সেই বির্তকিত ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহাকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

গত  রোববার (১৯ এপ্রিল) সকালে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার এক মোবাইল বার্তায় এ প্রতিবেদক দৈনিক নবঅভিযান এর সহ কারী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহযোগী সম্পাদক মো: লুৎফর রহমান (খাঁজা শাহ্) কে বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর নামক স্থানে তাকে শাস্তিমূলক বদলি হিসেবে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

এক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সদর ভূমি অফিসে স্থানীয় বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো: অলিউল্লাহ এ তিন সাংবাদিক খারিজ সংক্রান্ত ঘুষ চাওয়ার বিষয়ে তথ্য জানতে যান। এ সময় কথা বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো: শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিসের ভেতর ‘তালাবদ্ধ’ রেখে বেরিয়ে যান। এ সময় ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতারাসহ ওই তিন সাংবাদিক এক ঘণ্টা ভেতরে আটকা পড়েন। পরে নবীনগরের ইউএনও মাহমুদুল হাসানের হস্তক্ষেপে তিন সাংবাদিক ওই অফিস থেকে মুক্তি লাভ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর