বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে ভোট দিয়েছেন ২৭৫৯ জন শ্রীনগরে উপজেলা পর্যায়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সফল ব্যাংকার ওমর ফারুক খান এর  ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন কোটি গ্রাহক গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে ভোট দিয়েছেন ২৭৫৯ জন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ): দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ গতকাল ২৯ এপ্রিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
গত বুধবার প্রথম দিনে মোট ২ হাজার ৭শ ৫৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এক স্বাক্ষাতে উক্ত নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদকে জানান , ঢাকা বারের এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭শ৩১ জন। সেই হিসেবে প্রথম দিনে ভোট পড়ার হার ১২.৭ শতাংশ।

উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এ্যাডভোকেট বোরহানউদ্দিন এক স্বাক্ষাতে এ প্রতিবেদক দৈনিক নবঅভিযান এর সহকারী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহযোগী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ) কে জানান , “শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে) ভোটগ্রহণ চলবে।”

সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল অংশ না নেওয়ায় মূল লড়াই হচ্ছে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’-এর মধ্যে। ২৩টি পদের বিপরীতে উভয় প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নীল প্যানেলের প্রার্থী তালিকায় (বিএনপি সমর্থিত)
সভাপতি: এ্যাডভোকেট মো: আনোয়ার জাহিদ ভূঁইয়া

সাধারণ সম্পাদক: এ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান

অন্যান্য পদে: এ্যাডভোকেট মো: রেজাউল করিম চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি), এ্যাডভোকেট মো: আবুল কালাম আজাদ (সহ-সভাপতি), এ্যাডভোকেট মোহাম্মদ আনিসুজ্জামান আনিস (কোষাধ্যক্ষ), এ্যাডভোকেট মো: এলতুতমিশ সওদাগর অ্যানি (সিনিয়র সহ-সাধারণ সম্পাদক), এ্যাডভোকেট মো: মাহাদী হাসান জুয়েল (সহ-সাধারণ সম্পাদক), এ্যাডভোকেট খন্দকার মাকসুদুল হাসান সবুজ (লাইব্রেরি সম্পাদক), এ্যাডভোকেট মারজিয়া হেরা (সাংস্কৃতিক সম্পাদক), এ্যাডভোকেট মো: আফজাল হোসেন মৃধা (অফিস সম্পাদক), এ্যাডভোকেট মো: সোহেল খান (ক্রীড়া সম্পাদক), এ্যাডভোকেট এ এস এম ফিরোজ (সমাজকল্যাণ সম্পাদক) এবং এ্যাডভোকেট সফিকুল ইসলাম শফিক (তথ্য ও যোগাযোগ সম্পাদক)।

সদস্য: এ্যাডভোকেট এ এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, এ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন, এ্যাডভোকেট মো: আদনান রহমান, এ্যাডভোকেট মো: নিজাম উদ্দিন, এ্যাডভোকেট মো: নজরুল ইসলাম মামুন, এ্যাডভোকেট মো: সানাউল, এ্যাডভোকেট মামুন মিয়া, এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সায়েম, এ্যাডভোকেট শেখ শওকত হোসেন এবং এ্যাডভোকেট সৈয়দ সারোয়ার আলম নিশান।

সবুজ প্যানেলের প্রার্থী তালিকায় (জামায়াত সমর্থিত)
সভাপতি: এ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন

সাধারণ সম্পাদক: এ্যাডভোকেট মো: আবু বকর

অন্যান্য পদে: এ্যাডভোকেট মো: শাহিদুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি), এ্যাডভোকেট মো: লুৎফর রহমান আজাদ (সহ-সভাপতি), এ্যাডভোকেট মো: আজমত হোসেন (কোষাধ্যক্ষ), এ্যাডভোকেট মো: শাহীন আক্তার (সিনিয়র সহ-সাধারণ সম্পাদক), এ্যাডভোকেট মো: মেহেদী হাসান ভূঁইয়া (সহ-সাধারণ সম্পাদক), এ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন (লাইব্রেরি সম্পাদক), এ্যাডভোকেট বিলকিস আক্তার (সাংস্কৃতিক সম্পাদক), এ্যাডভোকেট মো: আবদুর রাজ্জাক (অফিস সম্পাদক), এ্যাডভোকেট বাবুল আক্তার বাবু (ক্রীড়া সম্পাদক),এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মোল্লা (সমাজকল্যাণ সম্পাদক) এবং এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মাসুদ (তথ্য ও যোগাযোগ সম্পাদক)।

সদস্য: এ্যাডভোকেট বেলাল হোসেন, এ্যাডভোকেট দিলরুবা আক্তার সুবর্ণা, এ্যাডভোকেট জহিরুল ইসলাম, এ্যাডভোকেট কাওসার আহমেদ, এ্যাডভোকেট মো: কাইয়ুম হোসেন নয়ন, এ্যাডভোকেট মো: মহসিন রেজা, এ্যাডভোকেট মো: ওমর ফারুক, এ্যাডভোকেট মো: শাহ আলম, এ্যাডভোকেট মো: ইউনূস এবং এ্যাডভোকেট মোশাররফ হোসেন।
আজ ৩০ এপ্রিল দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষে শুরু হবে প্রতীক্ষিত গণনা। ডিজিটাল ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে ভোট গণনা শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর