শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা ফেনী জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠিত বংশালে ১মাসে ১শ ৮৮ জন গ্রেফতার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে, জারি হলো প্রজ্ঞাপন ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, মহাসড়কে বিক্ষোভ লক্ষ্মীপুর বণিক সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সকলের পছন্দের  প্রার্থী হচ্ছেন মোঃ মহি উদ্দিন সিদ্ধিরগঞ্জে আঃ লীগের দোসর মুনিরের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ মাদারীপুর রাজৈরে লিবিয়ার কুখ্যাত মানব পাচারকারী মাফিয়া ডন জুলহাস সর্দার গ্রেফতার নবীনগরে সরকারি পুকুরের নিজ বাতিলের দাবি গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার ৩ জনকে অপহরণ, মোটরসাইকেল, মোবাইল, টাকা , স্বর্ণের গহনা চুরির ঘটনায় থানার মামলা লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী

ঈদ- উল- আয্হায় বায়তুল মোকাররমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬

 

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসন্ন পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়। এর আগে ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা চূড়ান্ত করা হয়।সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক।

২য় জামাত সকাল ৮টায় । এতে ইমাম হিসেবে থাকবেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের প্রধান খাদেম মো. নাসির উল্লাহ।

৩য় জামাত সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।

৪র্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আবদুল হাদী।

৫ম (সর্বশেষ) জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।

নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে মো. শামসুল হক দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর