শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গুলিস্তানে সড়কে ট্রাফিক পুলিশের মারামারি, দুই ট্রাফিক ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬

মো; লুৎফর রহমান (খাজা শাহ্): রাজধানীর গুলিস্তান এলাকায় কথা-কাটাকাটি, হাতাহাতি এবং পরে মারামারির ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন—দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।
গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মইনুল হক এক বার্তায় এ প্রতিবেদক দৈনিক নব অভিযান ও বাংলেদেশের মুখপত্র ডট কম এর সহযোগী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা ) কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজনই পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে সিগন্যাল চলাকালে এক দিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং পরে ধস্তাধস্তির তথ্য পেয়ে যাচাই করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হতেই পারে। এমনিতেই প্রচণ্ড গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮-৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি ও মারামারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উক্ত ঘটনায় ট্রাফিক কনস্টেবল দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর