শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সংরক্ষিত মহিলা এমপি হেলেন জেরিন খানের উদ্যোগে মাদারীপুরে অসহায় পরিবারের মাঝে নগদ সহায়তা বিতরণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক), স্টাফ রিপোর্টার :-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার এ উদ্যোগ গ্রহণ করেন হেলেন জেরিন খান।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন মাদারীপুর-২ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

অনুষ্ঠানে জানানো হয়, মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার অসচ্ছল পরিবারের জন্য মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় অতিথিরা উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরাও সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর