শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
আবাসিক হোটেল শিখর ইন্টা মালিক নুর আলমের খুটির জোর কোথায় গুলিস্তানে এক মাসে ৭৭ জন গ্রেফতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থী আহত লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ হোটেল শীতলক্ষ্যায় অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মাদার্স কমিটির মতবিনিময় সভা নিষেধাজ্ঞা অমান্য করে মজুচৌধুরীর হাটে চলছে অবৈধ স্পিডবোট, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট ও মাদকের রমরমা কারবার মাদারীপুরের ডাসারে জমকালো আয়োজনে রিপোর্টার্স ইউনিটির ১৫ সদস্যের নতুন সংশোধিত কমিটি গঠিত মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় দেউলী ইউনিয়নের নেতাদের সংবর্ধনা

চর কাদিরা ৩ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন বর্তমান সফল মেম্বার নিজাম উদ্দিন;পুনরায় নির্বাচিত করার আহ্বান

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২৬

মিজানুর রহমান সোহেল বাঙালীঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে লক্ষীপুরের কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বর্তমান সফল ইউপি সদস্য (মেম্বার) জনাব নিজাম উদ্দিন। একই সাথে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার চলমান উন্নয়নের ধারা বজায় রাখতে পুনরায় তাকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।

​এক শুভেচ্ছা বার্তায় নিজাম উদ্দিন মেম্বার বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দকে সবার মাঝে বিলিয়ে দিতে হবে। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও কোরবানির শিক্ষা দেয়। আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।”

​তিনি আরও বলেন, “বিগত সময়ে আপনারা আমাকে মেম্বার নির্বাচিত করার পর থেকে আমি সততা ও নিষ্ঠার সাথে এলাকার রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সরকারি সকল সুযোগ-সুবিধা এবং অনুদান সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সবসময় সচেষ্ট ছিলাম।”

​এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বর্তমান এই জনপ্রিয় মেম্বার বলেন, “এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে এবং একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আগামী নির্বাচনেও আমি আপনাদের পাশে থাকতে চাই। আমাদের এলাকার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আপনাদের মূল্যবান রায় ও সহযোগিতা একান্ত কাম্য। আশা করি, অতীত ও বর্তমানের মতো ভবিষ্যতেও আপনারা আমার ওপর আস্থা রাখবেন এবং পুনরায় আমাকে সেবা করার সুযোগ দেবেন।”

​পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তি কামনা করেন এবং সবাইকে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর