বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
শ্রীনগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  রাজৈর থানা এলাকা হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন  গ্রেফতার মাদারীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে কর্মকর্তাগন, চেয়ারম্যান গন ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই রাজৈর গার্লস হাই স্কুলের ১০ম শ্রেনির বিজ্ঞান বিভাগের ইংরেজি ক্লাস নিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার উদ্যােগে কিশোরগঞ্জে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন রাজৈর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়না বেগম কে দুর্নীতি দায়ে অব্যাহতি দিয়েছেন, প্রশাসক নিয়োগের প্রস্তুতি চলছেন রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান।

মাদারীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে কর্মকর্তাগন, চেয়ারম্যান গন ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক), স্টাফ রিপোর্টার.

মাদারীপুর নবাগত জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সাথে রাজৈর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে (৮ জুন) সোমবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।
রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজৈর থানা অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাজনীন আফরোজ, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ওহাব আলী মিয়া, কাজী জাহিদুর রহমান লেবু, শেখ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন, মো. হাফিজুর রহমান, সাংবাদিক শেখ আসাদুল হক সনেট ও মো. শাহাদাত হোসেন প্রমূখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। বক্তারা সমাজ থেকে কিশোর গ্যাং, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, গ্রাম আদালতের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব প্রদান করেন। একই সঙ্গে মানব পাচার ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে নিজ জেলাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার নতুন প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর