সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হলেন এ্যাডভোকেট সিরাজুল ইসলাম খাঁন (রিপন) রাজৈরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল শেখ গ্রেফতার শ্রীনগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  রাজৈর থানা এলাকা হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন  গ্রেফতার মাদারীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে কর্মকর্তাগন, চেয়ারম্যান গন ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই রাজৈর গার্লস হাই স্কুলের ১০ম শ্রেনির বিজ্ঞান বিভাগের ইংরেজি ক্লাস নিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার উদ্যােগে কিশোরগঞ্জে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন রাজৈর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়না বেগম কে দুর্নীতি দায়ে অব্যাহতি দিয়েছেন, প্রশাসক নিয়োগের প্রস্তুতি চলছেন

রাজৈরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল শেখ গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬

শেখ সাজেদুল হক(বোরাক) স্টাফ রিপোর্টার: মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি মাজহারুল শেখ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদারীপুর জেলাসহ বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাজহারুল শেখ রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে। সে হত্যা চেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে ‘হাতুড়ি বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত ছিলো। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলো বলে পুলিশের কাছে তথ্য প্রমাণ রয়েছে।
তিনি আরো জানান, রাজৈর থানার মামলা নং- ৪৩ (তারিখ: ৩১ মে ২০২৬) এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি হিসেবে তাকে জামালপুর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পরে সংবাদ সম্মেলন শেষে তাকে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়।
মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনের আওতায় এনে মাজহারুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর