শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
চাঁদাবাজি মামলায় যুবদল নেতা আব্দুর রহিম গ্রেফতার, আদালতে প্রেরণ কুলাউড়ায় বোরো ক্ষেতের সরকারি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ হালুয়াঘাটে পিও আশীষ কর্মকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারে অভিযোগ জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ বেগমগঞ্জ খাদ্য গুদামের ওসি সুবর্ণ ভঞ্জের রোষানলে কৃষক ;দেখার যেন কেউ নেই সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হাজীপুরে রাস্তা বিরোধ, শান্তিপূর্ণ সমাধান চান এলাকাবাসী মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদ ঢাকার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন একত্রিত হয়ে প্রতিবন্ধী মানুষের আয়োজিত ঈদ পুনর্মিলনী মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার রাজৈরে লোডশেডিংয়ের কারণে অস্বস্তিকর জনজীবন

চাঁদাবাজি মামলায় যুবদল নেতা আব্দুর রহিম গ্রেফতার, আদালতে প্রেরণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬

(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম (৫২) চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে
গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে ছাতক থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ছাতক থানার একটি টিম জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়।
এ সময় নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

ছাতক থানা সূত্রে জানা যায়, সিআর-১৭৪/২৫ নম্বর চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আব্দুর রহিম। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুর রহিমের গ্রেফতারের বিষয়ে তিনি অবগত নন। মামলার বিষয়েও তিনি কিছু জানেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর