শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজৈর টেকেরহাটে দুধ বিক্রেতার মাথা দুধ ঢেলে অপমান- কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক): এক কেজি দুধের পেছনে কৃষকের কতটা রক্ত পানি করতে হয়। তা ভিউ আর ডলারের হিসাব করা তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা বুঝবে না।

​সম্প্রতি মাদারীপুরের টেকেরহাট বন্দরে যা ঘটল, তা আমাদের পুরো সমাজের জন্য লজ্জার। তথাকথিত এক ডিজিটাল বিচারক এনামুল বাঘা কোথা থেকে এক ভেজাল মাপার ল্যাক্টোমিটার এনে প্রকাশ্যে হাটে ভোক্তা অধিকারের বিচারক সেজে বসলেন।
​আশ্চর্য জনক ভাবে, সেই ল্যাক্টোমিটার শুধু গরিব অসহায় কৃষকের দুধেই শুধু ভেজাল ধরা পড়ল!
​ভরা বাজারে সবার সামনে সেই দুধওয়ালার মাথায় ঢেলে দিয়ে তাকে চরম অপমান করা হলো।

​অথচ প্রভাবশালী আর ও পরিচিত ব্যবসায়ীরা ঠিকই ছাড় পেয়ে গেল। তাহলে সংখ্যালঘু সনাতন ধর্মের গরীব দুধ ওয়ালা কেন ছাড় পেলো না।

​ট্র্যাজেডি হলো সেখানে দাঁড়িয়ে থাকা একদল মানুষ এই অন্যায় দেখে প্রতিবাদ তো করলই না, উল্টো হাততালি দিলো!

​টেকেরহাটের যুবসমাজ ও সচেতন মহলের কাছে প্রশ্ন: মোবাইল আর ফেসবুক ব্যবহার কারিরা কতটা অন্ধ হয়ে গেছে, নিজের চোখের সামনে একজন অন্নদাতার এই প্রকাশ্য অপমান দেখে ও সবাই চুপ করে আছে। যদি এর প্রতিবাদ না করা হয় , তবে কাল এই অন্যায়ের শিকার আপনি বা আপনার পরিবার ও হতে পারে।
​আইনের মারপ্যাঁচে হয়তো এনামুল বাঘা একটা ভুল হয়েছে বলে পার পেয়ে যাবে, কিন্তু ঐ সরল কৃষক কি তার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবে।
​কৃষক সমাজের দাবি:
এই ভুয়ো অভিযানের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
এনামুল বাঘা কে প্রকাশ্যে কৃষকের কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।
রাজৈর উপজেলার মানুষ হিসেবে আমাদের বিবেক কে জাগ্রত করে। এনামুল বাঘার মতো সস্তা ভিউ আর লাইকের লোভে আর কোন গরীব কৃষক ও মেহনতি মানুষের পেটে লাথি আর সম্মান যেন নষ্ট না হয়।
(কৃষকের সম্মান রক্ষা করুন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর