শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

স্টাফ অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এ ডিসি মাসুদ রানাকে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ): ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

উক্ত আদেশ অনুযায়ী, মাসুদ রানাকে কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছিলেন। পোস্টের একটি ভিডিওতে শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করেছিল মাসুদ রানা। যেটি অনেক ভাইরাল হয়েছিল।

অপর এক পোস্টে জাওয়াদ লিখেন, একসময় প্রকাশ্যে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার সুযোগ কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত পুলিশ কর্মকর্তা এডিসি মো. মাসুদ রানাকে এখন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্টাফ অফিসারের দায়িত্বে দেখা যাচ্ছে।

ডিএমপির এই পদটিতে বসে পুলিশের অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভিন্ন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগ উঠেছে মাসুদ রানার বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর