মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মাদারীপু রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ ইং উদযাপিত হয় সরকারি খাল ভরাটের চেষ্টা ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে দেশব্যাপী বর্তমানে ১৯৬৯টি  নিবন্ধিত গণমাধ্যম রেয়েছে—তথ্যমন্ত্রী উপ-পুলিশ পরিদর্শক মলয় বসু নয়া সড়ক পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েও যাওযা হলো না ইতালি , ফেরত বাংলাদেশ পরিবার টির উপরে হুমকি দামকি মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩ স্টাফ অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এ ডিসি মাসুদ রানাকে

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক) স্টাফ রিপোর্টার:  মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি গ্রামে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দের তথ্য তুলে ধরেন। এ সময় ট্যাক্স (ভ্যাট) বিভাগের কর্মকর্তারা এবং মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে সদর থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে মোবারকদি এলাকায় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ১১০ কার্টনে প্রায় ১১ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত নকল সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া এসব সিগারেটের মাধ্যমে সরকারকে প্রায় ৫৪ লাখ টাকার রাজস্ব (ট্যাক্স) ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আর্থিক মূল্য ও রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই জিয়ারুল ও এএসআই মনোয়ারসহ মোবাইল টিমের সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর