শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬

মোঃমামুনুর রশিদ ক্রাইম রিপোর্টার:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, কুমিল্লা জেলা কমিটির পক্ষ থেকে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজি আক্তার-কে ফুলেল শুভেচ্ছা জানানো ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসকের হাতে ‘দ্য কান্ট্রি টুডে’ ইংরেজি পত্রিকা তুলে দেন কুমিল্লা উত্তর অঞ্চলের প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক দৈনিক নতুন দিনে ক্রাইম রিপোর্ট সাংবাদিক মোঃ মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক তৌহিদুল ইসলাম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাজারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক মোতালেব হোসেনসহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা জেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমে জেলা প্রশাসনের সঙ্গে পেশাগতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নবাগত জেলা প্রশাসক রোজি আক্তার সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কুমিল্লার সার্বিক অগ্রগতিতে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন ও সাংবাদিক সমাজের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর