শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শ্রীনগরে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোফাজ্জল হোসেন ঃ মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ জুলাই) শ্রীনগর থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন(ক্রাইম এন্ড অপস), উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি,ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ রানা, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল কারাল, শ্রীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীনগর থানা ওসি (তদন্ত) মিল্টন দত্ত।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া,কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর