শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

তারেক রহমানের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি, মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করেন হেলেন জেরিন খান এমপি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

শেখ সাজেদুল হক (বোরাক), স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আব্দুল মান্নান সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সংরক্ষিত মহিলা আসন-৯ (মাদারীপুর-১, ২ ও ফরিদপুর-৩) এর সংসদ সদস্য হেলেন জেরিন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কবির কাজী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিলুর হোসেন মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু এবং মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান পদে’ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক– বিপ্লবী নেতা রুবায়েত হোসেন দুলাল সহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রয়েছে এবং এই কর্মসূচি তারই একটি অংশ। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, “তারেক রহমান বলেছেন, একটি সন্তান জন্মের সময় একটি করে গাছ লাগান।” এ আহ্বান বাস্তবায়নের মাধ্যমে পরিবার ও সমাজে সবুজায়নের সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর