বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার ডিএমপি কোতয়ালী থানার নতুন ওসি কে এম রবিউল ইসলাম ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি, ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করলেন ডিবি পুলিশ গুজবের আগুনে থানায় তাণ্ডব, ওসির হুঁশিয়ারিঅভিযোগ সত্য হলে পোশাক খুলে ফেলব তারেক রহমানের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি, মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করেন হেলেন জেরিন খান এমপি লক্ষ্মীপুরে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শ্রীনগরে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি, ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করলেন ডিবি পুলিশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক) স্টাফ রিপোর্টার.

মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাঁড়াশি অভিযানে ৩০টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামি ও কথিত মাদক ব্যবসায়ী আল-আমিন হাওলাদার (২৮) গ্রেফতার হয়েছেন। অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত (১১ জুলাই) প্রায় সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’-এর সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযানে নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার বাসিন্দা আল-আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের সিডিএমএস (CDMS) যাচাইয়ে দেখা যায়, আল-আমিনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, মারামারি ও অন্যান্য অভিযোগে মোট ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অন্যান্য প্রযোজ্য ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর