শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): বিগত জুলাই আন্দোলনে রাজপথে আন্দোলনকারীদের সহায়তা করা নির্ভীক পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগসহ আরো কয়েকজন দেশ প্রেমিক দক্ষ সিনিয়র পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন একটি কুচক্রী মহল। এসব অপপ্রচারের বিরুদ্ধে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতোমধ্যে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অপপ্রচারের লক্ষ্য পুলিশের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের সহায়তার কথা ও জানালেন উত্তরা বিভাগের ডিসি তারেক বেগ। ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, আমি জুলাই ছাত্র আন্দোলনকারীদের পক্ষে কাজ করেছি। আন্দোলনকে বেগবান করতে সব সময় তাদের সহযোগিতা করেছি। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসনের অসাধারণ কৃতিত্বে ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনার দোসররা দেশের বাইরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়েযাচ্ছে। এর মূল উদ্দেশ্য পুলিশের মনোবল ভেঙে দেওয়া। বিগত ৫ আগস্টের পর পুলিশ প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম কিছুটা স্থবির হলেও পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় তা ধীরে ধীরে স্বাভাবিক হয়। অর্র্ন্তবতীকালীন সরকারের সময় নানা প্রতিকূলতার মধ্যেও পুলিশ তাদের কার্যক্রম চালিয়েছে। ওই সময় পুলিশি কার্যক্রমে ধীরগতি আসায় নাগরিক সেবা থেকে পিছিয়ে পড়েন বাসিন্দারা। কিছু অসাধু লোক মব কার্যক্রমের মাধ্যমে পাড়া-মহল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় চাপের মুখে পড়ে থানা পুলিশ। তবে জাতীয় নির্বাচনের পর ধীরে ধীরে পুলিশ প্রশাসন তাদের সক্ষমতা ফিরে পেয়েছে বলে জানান তিনি।
মির্জা তারেক আহমেদ বেগ উত্তরা বিভাগে যোগদানের পর মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার নেতৃত্বে উত্তরার প্রতিটি থানা থেকে ছিনতাইকারী, ফুটপাতের চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে। তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। ডিসি তারেক বেগ বলেন, আমাকে আওয়ামী লীগের পারিবারিক লাঠিয়াল বাহিনী বলে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু পারিবারিকভাবে আমি বিএনপি পরিবারের সদস্য।
তিনি জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১০ নং দাপুনিয়া ইউনিয়ন শাখা, সদর, ময়মনসিংহের মির্জা নজরুল ইসলাম বেগের ছেলে। তাদের স্থায়ী ঠিকানা ১০ নং দাপুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড। তার বাবা ১৯৯৫ সাল থেকে বিএনপির সাথে কাজ করে আসছেন। তার চাচাতো ভাই আতিক বেগ বর্তমানে ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং চাচাতো ভাইয়ের ছেলে আনাফ বেগ ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। সব ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ডিসি তারেক বেগ দলমত নির্বিশেষে পুলিশের পেশাগত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর