মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক মোঃ বিপ্লব মুন্সী লেয়ার মুরগীর ফার্মের বিরুদ্ধে অভিযোগ প্রধান বিচারপতির এজলাস ত্যাগ বিষয়টি সংসদের উদ্বেগ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বংশাল থানার নতুন ওসি পুলিশ পরিদর্শক মো: আরিফুল আলম পল্টন থানার নতুন ওসি মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ

যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক):
মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে সুমি আক্তার (নাম) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওই গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুমি ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সম্প্রতি শ্বশুরবাড়ির লোকজন সুমির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন বলেও অভিযোগ স্বজনদের। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হতো বলে দাবি পরিবারের।
স্বজনদের অভিযোগ, রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ শ্বশুরবাড়ির অন্যরা পালিয়ে যান বলে দাবি করেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর