সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে কসাইয়ের বাড়ি থেকে ১,২৫০ কেজি পচা হাঁসের মাংস জব্দ ও জরিমানা অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় আমানত নিয়ে উদ্বিগ্ন শত শত গ্রাহক ডেমরায় রাজউকের নকশা না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, তোয়াক্কা করা হচ্ছে না আইনি ব্যবস্থার ইনসাফ বারাকাহ হাসপাতাল ও মনিরামপুর সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্যবসা মানুষেমানুষের  সেবা ও কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র —-সাইফুল আলম খান মিলন ভূমি অফিসে সাংবাদিকের মাসোহারা বন্ধের পর এসি ল্যান্ডকে দেখে নেয়ার হুমকি কবিরহাটে বিষপ্রয়োগে লক্ষ টাকার মাছ নিধন মামলায় দুই বছরেও গ্রেপ্তার হয়নি আসামি পুলিশ পরিদর্শক মশিউর রহমান মতিঝিল থানার নতুন অপারেসন অফিসার প্রেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে হতাশ বাইকাররা

রাজৈরে কসাইয়ের বাড়ি থেকে ১,২৫০ কেজি পচা হাঁসের মাংস জব্দ ও জরিমানা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক);

মাদারীপুরের রাজৈরে কসাইয়ের বাড়ি থেকে ১ হাজার ২৫০ কেজি পচা হাঁসের মাংস জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পচা মাংস সংরক্ষণ করে পরিবেশ দূষণের অপরাধে বাবু শেখ নামে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজৈর উপজেলার বৌলগ্রাম মুসলিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৌলগ্রাম মুসলিমপাড়ায় কসাই বাবু শেখের বাড়িতে খোলা স্থানে পচা হাঁসের মাংস সংরক্ষণ করে রাখা হয়েছিল। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে ১ হাজার ২৫০ কেজি পচা মাংস জব্দ করা হয়। পরে পচা মাংস সংরক্ষণ করে পরিবেশ দূষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবু শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দ করা পচা মাংস ফাঁকা স্থানে নিয়ে চুন ও ব্লিচিং পাউডার ছিটিয়ে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
এ সময় স্যানিটারি কর্মকর্তা নুরুজ্জামান, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর